বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

সেপ্টেম্বরে বাড়ছে গ্যাসের দাম

সেপ্টেম্বরে বাড়ছে গ্যাসের দাম
বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত। সরাসরি পড়তে এখানে ক্লিক করুন।



আগামী সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বাড়ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এ তথ্য জানা যায়। বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ খাতে ভর্তুকি থাকায় কমিশন স্বাধীন হলেও দাম বৃদ্ধির আগে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে বিইআরসি সূত্রে জানা যায়।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, 'আমি গ্যাসের দাম বাড়ানোর পক্ষে। গ্রাহকরা এখন মাসে একটি চুলা ব্যবহার করে ৪০০ টাকা দিচ্ছেন। কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করলে একজন গ্রাহককে মাসে ১২শ' টাকা দিতে হবে। ফলে এক ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে। এখানে সমন্বয় করার জন্য মূল্য বৃদ্ধির কথা ভাবছে সরকার।' প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রথমে আবাসিকে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে। এমনভাবে বৃদ্ধি করা হবে যা সিলিন্ডার গ্যাসের সমান হয়। তবে এই দামকে পরীক্ষা-নিরীক্ষা করে সাশ্রয়ী মূল্য ধরা হবে। বিইআরসি সূত্র জানায়, সংস্থাটি ঈদের আগে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব পেয়েছে। এখন সেটি আমলে নিয়ে গণশুনানি হবে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বশেষ ২০০৯ সালের আগস্টে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। ২০১৪ সালের অক্টোবরে গ্যাসের দাম বৃদ্ধির জন্য পেট্রোবাংলাসহ গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান প্রস্তাব পাঠায়। সে সময় আবাসিক খাতে এক চুলার জন্য ৪০০ টাকার পরিবর্তে ৮৫০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৪৫০ টাকার পরিবর্তে এক হাজার টাকা করার প্রস্তাব পাঠানো হয়। গত ফেব্রুয়ারিতে গণশুনানি হয়। সে সময় বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ৯০ কর্মদিবসের মধ্যে দাম বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিলেও তা হয়নি। বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ বলেন, ছয় বছরেও গ্যাসের দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত ভুল। আমরা আশা করছি, আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারব। জনগণের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে ট্যারিফ ঘোষণা করা হবে। এ খাতে সরকারকে ভর্তুকি দিতে হয় এ কারণে ভর্তুকি দেওয়ার ক্ষমতা কতটুকু আছে তা জানার জন্যই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা প্রয়োজন। জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে মূল্য সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। গ্যাসের মূল্য বাড়লে বর্ধিত অর্থ গ্যাস উন্নয়ন তহবিলের মাধ্যমে জ্বালানি খাত উন্নয়নে ব্যবহার করা হবে। তবে ভোক্তা ও যারা গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা দেখে বিইআরসি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারিতে কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধির যে প্রস্তাব দিয়েছিল এতে যৌক্তিক কোনো কারণ ছিল না। সে কারণে এ মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধিকে তারা যৌক্তিক মনে করছেন না।
0 Komentar untuk "সেপ্টেম্বরে বাড়ছে গ্যাসের দাম"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top