বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

সবাই দর্শক খুনিদের ধরল হিজড়ারা

সবাই দর্শক খুনিদের ধরল হিজড়ারা
নিজস্ব প্রতিবেদক


ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে তিন খুনি পালিয়ে যাচ্ছিল। এ সময় তা দেখছিল আশপাশের অসংখ্য মানুষ।কিন্তু ওয়াশিকুরকে রক্ষা বা খুনিদের পাকড়াওয়ে এগিয়ে আসেননি।
ওয়াশিকুর যখন রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে ছটফট করছিলেন, তখন পথচারিরা নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকেন। দোকানের সাটার বন্ধ করে দেওয়া হয়। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় ঘটনাস্থল তেজগাঁও বেগুনবাড়ির সড়ক। কিন্তু সেখান থেকে সরে যাননি তিন হিজড়া। এ তিনজনই ওই তিন খুনিকে ধরতে জীবন বাজি রাখেন এবং তারা ধরেও ফেলেন তিনজনকে। এক ফাঁকে অবশ্য হাত ফসকে পালিয়ে যায় একজন। তিন হিজড়া ওই দুই খুনিকে জাপটে ধরে রাখেন। তখন নিরাপদে সরে দাঁড়ানো পথচারিরা তাদের কাছাকাছি আসতে শুরু করেন। এক পর্যায়ে লোকজন এসে দুই খুনিকে ধরে রাখেন। এরপর খুনিদের তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী দোকানি জিয়াউদ্দিন জানান, সকালে হঠাৎ নারীকণ্ঠে চিৎকার শুনে তিনি ও দোকানে থাকা কয়েকজন খদ্দের বেরিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় একজন রাস্তায় পড়ে আছেন। তা দেখে এক নারী চিৎকার করছেন। আর তিন হামলাকারী দৌঁড়ে মূল রাস্তার দিকে পালানোর চেষ্টা করছে। এ সময় কয়েকজন হিজড়া দুইজনকে জাপটে ধরেন। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
- See more at:

http://www.bd-pratidin.com/first-page/2015/03/31/71753#sthash.SxFuNQT1.dpuf
0 Komentar untuk "সবাই দর্শক খুনিদের ধরল হিজড়ারা"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top