বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

রামেশ্বরমে চিরনিদ্রায় শায়িত কালাম

রামেশ্বরমে চিরনিদ্রায় শায়িত কালাম
বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত। সরাসরি পড়তে এখানে ক্লিক করুন।


 তামিলনাড়ুর রামেশ্বরমের পেইকারাম্বুতে চিরনিদ্রায় শায়িত করা হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এ পি জে আবদুল কালামকে। গতকাল দুপুর ১২টা নাগাদ দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তি, সাধারণ হাজারো মানুষের চোখের পানিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হলো মিসাইল ম্যানের। ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর এই প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই বরেণ্য মানুষটি।
বেলা ১১টা নাগাদ রামেশ্বরম থেকে এক কিলোমিটার দূরে সেনাবাহিনীর গাড়িতে করে দেশটির জাতীয় পতাকায় ঢেকে সাবেক রাষ্ট্রপতির কফিন নিয়ে আসা হয় পৈতৃক ভিটে রামেশ্বরমের পেইকারাম্বুতে। কালামের মরদেহবাহী গাড়ির পেছনে তখন শত শত মানুষের ভিড়। কেউ একবার সেই গাড়ি ছুঁয়ে দেখছে তো কেউবা আবার নিজের মোবাইল ফোনে প্রিয় মানুষটির ছবি ক্যামেরাবন্দী করছে। এরপর স্থানীয় মসজিদে জানাজা শেষে পেইকারাম্বুরের মাঠে কালামের কফিনবন্দী দেহটি রাখা হয়। এ সময় পিপলস প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন হাজারো জনতা। এরপর সবার প্রথমে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানানোর পরই কালামের মরদেহের সামনে দুই মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর হাতজোড় করে কফিনের চারপাশ প্রদক্ষিণ করেন। শ্রদ্ধা জ্ঞাপনের পরই সেখানে উপস্থিত প্রয়াত সাবেক রাষ্ট্রপতির বড় ভাই ৯৯ বছর বয়সী মহম্মদ মুথু মীরা লেব্বাই মারাইকারসহ পরিবারের লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরই একে একে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার, সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় জাহাজ পরিবহন প্রতিমন্ত্রী পন রাধাকৃষ্ণণ, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, কর্নাটকের রাজ্যপাল কে রোশাইয়া, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, কেরলের রাজ্যপাল পি সদাশিবম, রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমান চণ্ডী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তামিলনাড়ুর অর্থমন্ত্রী ও. পনিরসেলভম, দেশটির তিন বাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিরা। ভাই কালামের প্রতি শেষ শ্রদ্ধা জানান লেব্বাই মারাইকার। সবার শ্রদ্ধা জ্ঞাপনের পর ২১ বার গান স্যালুট দেওয়া হয় প্রয়াত সাবেক রাষ্ট্রপতিকে। এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেইকারাম্বুরের ১.৫ একর জমির ঠিক মাঝখানে কালামকে সমাহিত করা হয়।ওই দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৩ বছর বয়সী ভারতের প্রথম সারির এই পরমাণু বিজ্ঞানীর। তার মৃত্যুতে ভারতজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। ভারত সাত দিনের শোক পালনের কথা ঘোষণা করে। ভারতের সাবেক এই রাষ্ট্রপতির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ একাধিক রাষ্ট্রপ্রধান।

0 Komentar untuk "রামেশ্বরমে চিরনিদ্রায় শায়িত কালাম"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top