বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

ছিটমহল- শিকড়ের টানে বাংলাদেশেই থাকছে আর্জিনা

শিকড়ের টানে বাংলাদেশেই থাকছে আর্জিনা
বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত। সরাসরি পড়তে এখানে ক্লিক করুন।


মা-মাটি-দেশ আর শিকড়ের টান। এ দেশের আকাশ-বাতাস আর প্রকৃতিতে অদম্য বেড়ে ওঠা। এখানকার সব কিছুই তার চেনাজানা। কিছুতেই মন চাইছিল না এ মাটি ছেড়ে অন্য কোথাও যেতে। মন না চাইলেও স্বামীর চাপে আর কর্মসংস্থানের আশায় মুক্তিযোদ্ধাকন্যা আর্জিনা বেগম স্বামী-সন্তানকে নিয়ে আদমশুমারিতে নাগরিকত্বের অপশনে ভারত যেতে নিবন্ধন করেন। এর পর থেকে মানসিক যন্ত্রণা আর অস্থিরতায় কাটছিল তার দিন। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। চিন্তায় ঘুম, নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছিলেন। একসময় তার মনে এই জন্মভূমির প্রতি প্রগাঢ় ভালোবাসা স্বামীর ভালোবাসাকেও হার মানায়। স্বামীর সঙ্গে বোঝাপড়া করে অবশেষে পরিবারের সবাইকে নিয়ে তিনি গতকাল অপশন পরিবর্তনের শেষ দিনে ভারতে যাওয়ার অপশন থেকে নিজেদের নাম প্রত্যাহারের আবেদন করেছেন। শত কষ্টেও থেকে যেতে চান তিনি বাপ-দাদার ভিটায়। এ মাটিতেই মরতে চান। কুড়িগ্রামের ফুলবাড়ী সদরের গ্রামের মুক্তিযোদ্ধা অলিউল্যাহ মণ্ডলের কন্যা আর্জিনা বেগম। আট বছর আগে বিয়ে হয় ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ার বাসিন্দা শহীদুল ইসলাম বাদলের সঙ্গে। এক বছরের মধ্যে অনামিকা খাতুন বৃষ্টি (৬) নামে এক কন্যাসন্তানের জন্ম হয়। ছিটের মধ্যে বাদলের ভিটেবাড়িসহ দুই বিঘা জমিতে চাষবাস করে টেনেটুনে সংসার চলে তার। কৃষিকাজ করে স্ত্রী-সন্তান, মা-বাবাসহ পাঁচজনের সংসার চালাতে হিমশিম খেতে হয় বাদলকে। এ থেকে পরিত্রাণ পেতে ভারত সরকারের পুনর্বাসন প্যাকেজের সুবিধা পেতে বাদল জোর করেই পুরো পরিবারকে নিয়ে ভারত যাওয়ার নিবন্ধন করেছিলেন। আর্জিনা বেগম বলেন, 'সংসারে অভাবের যাতনায় ভারতের লোভনীয় প্যাকেজের সুবিধা নিতে হেডকাউন্টিং শুরুর পঞ্চম দিনই ভারত যেতে পুরো পরিবারকে নিয়ে নিবন্ধন করেন স্বামী। কিন্তু এ মাটি ছেড়ে যেতে কিছুতেই মন সায় দিচ্ছিল না।'
আর্জিনার শ্বশুর মহির উদ্দিন জানান, 'ছেলের সিদ্ধান্তে হতবাক আর ব্যথিত হয়ে পড়েছিল পরিবারের সদস্যরা। কারণ এখানে যে জমিজমা আছে, তাতে কোনোরকম জীবন চলে যায়। নতুন পরিবেশে কী করবে ভেবে পাচ্ছিলাম না। তাই হতাশ হয়ে চুপ করে ছিলাম। অনেক বোঝানোর পর ছেলের মতের পরিবর্তন হয়েছে। আমরা সবাই এ ভূখণ্ডেই থাকব।' বাদলের মা সহিদা বেগম বলেন, 'ছেলে বাদলের মত পরিবর্তনের জন্য পরিবারের সবাই এখন স্বস্তিতে আছি।
- See more at: http://www.bd-pratidin.com/last-page/2015/07/31/96882#sthash.fH4KRgVL.dpuf



0 Komentar untuk "ছিটমহল- শিকড়ের টানে বাংলাদেশেই থাকছে আর্জিনা"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top