২১ এপ্রিল থেকে দেশে ফ্রি
ফেসবুক
২১ এপ্রিল থেকে বিনা
খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।
বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওআরজি
প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে চালু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত এই সেবা। ওইদিন সকাল
সাড়ে ১০টায় ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট
ক্রিস। সেবা চালুর মধ্য দিয়ে ওয়েব থেকে সরাসরি কিংবা অ্যাপ থেকেও বিনামূল্যে
ফেসবুক, তথ্য বাতায়ন, উইকিপিডিয়া ইত্যাদি ইন্টারনেটভিত্তিক সেবা মিলবে। চলতি বছরের
মধ্যে ১০০টি দেশ এই সেবার আওতায় নিয়ে আসতে ফেসবুক যে কর্মসূচি হাতে নিয়েছে তার
আওতায় বাংলাদেশেও এই প্রকল্প চালু হচ্ছে। - ইনফো ডেস্ক
- See more at:
http://www.bd-pratidin.com/information-tecnology/2015/04/07/73344#sthash.VKPqwHqV.dpuf
Tag :
আইটি


0 Komentar untuk "২১ এপ্রিল থেকে দেশে ফ্রি ফেসবুক"