বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইইউর

উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইইউর
সমকাল ডেস্ক


সহিংস উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির অফিস থেকে বুধবার দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায়কে হত্যা স্বাধীন মত প্রকাশ ও গণতন্ত্রের ওপর হামলা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ওয়াশিকুরের ওপর হামলাটি ছিল এক মাসের মধ্যে ব্লগারদের ওপর চালানো দ্বিতীয় হামলা। বিবৃতিতে বাংলাদেশের সহিংস উগ্রবাদী তৎপরতার বিরুদ্ধে সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এসব হত্যাকাণ্ডে জড়িতদের খুব দ্রুত বিচারের সম্মুখীন করারও দাবি জানানো হয় বিবৃতিতে।
এ দুটি হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর মুখপাত্র বিবৃতিতে বলেন, নাগরিক ও রাজনৈতিক অধিকার-সংক্রান্ত আন্তর্জাতিক সনদ অনুযায়ী
মানবাধিকার সর্বজনীন ঘোষণায় মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশও এই সনদ মেনে চলার অঙ্গীকার করেছে।
মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ন্যায়পরায়ণতা, ধর্ম ও বিশ্বাসের প্রতি গভীর অঙ্গীকারের পুনরাবৃত্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি বলে, সহনশীলতা ও সংলাপ গণতন্ত্রের অপরিহার্য উপাদান।


0 Komentar untuk "উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইইউর"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top