বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

ঝকঝকে বাংলা দেখা না গেলে

ঝকঝকে বাংলা দেখা না গেলে

আপডেট: ০২:৩৭, ফেব্রুয়ারি ২০, ২০১৫

ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজারে বাংলা ভাষায় লেখা ওয়েবসাইট পড়তে গেলে অনেক সময় ফন্টের সমস্যা দেখা যায়। বাংলা ফন্টগুলো যে রকম সাবলীলভাবে দেখা যাওয়ার কথা, ঠিক সে রকম না হওয়ায় পড়তে কিছুটা অসুবিধা হয়। ওয়েবে যেসব বাংলা ফন্ট ব্যবহৃত হয়, সেগুলো সাধারণত ইউনিকোডভিত্তিক। বাংলা ফন্ট নিজের কম্পিউটার বা মোবাইল যন্ত্রে ইনস্টল করা না থাকলে কিংবা ব্রাউজারের সেটিংস ঠিকঠাক না হলে এ রকমটা হতে পারে।
ব্রাউজারে আগে থেকে ঠিক করে রাখা ফন্ট সেটিংস পরিবর্তন করে ওয়েবসাইটে পরিষ্কার বাংলা পড়া যাবে। এ জন্য অন্তত একটি বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করতে হবে। যদি এ রকম কোনো ফন্ট ইনস্টল করা না থাকে, তবে http://goo.gl/HhK7zC ওয়েব ঠিকানা থেকে সোলায়মানলিপি ফন্টটি নামিয়ে নিন। তারপর ফন্টটিতে ডান ক্লিক করে ইনস্টল অপশনে ক্লিক করুন বা এই ফন্টটি কপি করে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্ট ফোল্ডার খুলে সেখানে পেস্ট করে দিতে পারেন। এবার ব্রাউজারের সেটিংস পরিবর্তনগুলো দেখে নিন।

গুগল ক্রোম-
ব্রাউজারটি খুলে ওপরে ডান কোনায় থাকা তিনটি ছোট সমান্তরাল রেখা দেওয়া মেনুতে ক্লিক করে Settings-এ ক্লিক করুন। এবার নিচে Show advanced settings-এ ক্লিক করে Web content অংশে গিয়ে Customize fonts বোতামে ক্লিক করুন। এরপর Serif font Sans-serif font মেনু থেকে SolaimanLipi নির্বাচন করে দিয়ে Done-এ ক্লিক করুন।

ফায়ারফক্স-
মূল ব্রাউজার হিসেবে যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, তাহলে ওপরে ডান কোনায় থাকা তিনটি সমান্তরাল রেখার আইকনে ক্লিক করে
Options-এ যান। এবার Content ট্যাবে ক্লিক করে ডিফল্ট ফন্টের ডানে Advanced বোতামে ক্লিক করুন। এখন Fonts for মেনু থেকে Bengali এবং নিচের Serif এবং Sans-serif মেনু থেকে SolaimanLipi নির্বাচন করে সব কটি উইন্ডো OK করে দিন।

ইন্টারনেট এক্সপ্লোরার-

মাইক্রোসফটের নিজস্ব এ ব্রাউজারটি খুলে ওপরে ডানের সেটিংসে ক্লিক করে Internet Options নির্বাচন করুন। এবার General ট্যাব থেকে নিচের Fonts বোতামে ক্লিক করুন। এখন Language Script মেনু থেকে Bengali নির্বাচন করুন। এর নিচে থাকা Webpage font ঘরে থাকা SolaimanLipi বাছাই করে সব কটি খোলা উইন্ডো OK করে দিন। মঈন চৌধুরী
Tag : আইটি
0 Komentar untuk "ঝকঝকে বাংলা দেখা না গেলে"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top