ফেসবুকের
ই–মেইল বার্তা আটকান
আপডেট: ০০:৩১, ফেব্রুয়ারি ১১, ২০১৫
সামাজিক
যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে যাঁদের অ্যাকাউন্ট আছে, তাঁদের প্রত্যেকের
জন্য ব্যবহারকারীর নাম বা ইউজার-নেম অনুযায়ী একটা করে ফেসবুক ই-মেইল ঠিকানাও
রয়েছে। যে কেউ চাইলে সহজেই অন্যের এই ই-মেইল ঠিকানা অনুমান করে নিতে পারেন, যেমন
আপনার your-profile@facebook.com। ফলে এই মেইল ঠিকানা ব্যবহার
করে অনাকাঙ্ক্ষিত মেইল পাঠানোর
মতো ঘটনা ঘটতে পারে।
ফেসবুক
ই-মেইলের জন্য আলাদা একটি ইনবক্স থাকলেও ব্যবহারকারীদের মধ্যে তেমন সাড়া না
থাকায় ফেসবুক সেটি আগেই মুছে দিয়েছে। তাই ফেসবুক ই-মেইলে কেউ মেইল পাঠালে সেটা
সরাসরি ব্যবহারকারীর প্রাথমিক ই-মেইল ঠিকানায় (যেটি দিয়ে ফেসবুকে নিবন্ধন করা
হয়েছে) চলে যায়। যেহেতু ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল সহজেই অনুমেয়, তাই চাইলে
যে কেউ অনাকাঙ্ক্ষিত বার্তা বা স্প্যাম পাঠাতে পারবেন। ফেসবুক অ্যাকাউন্টের
মাধ্যমে আসা এসব স্প্যাম আটকাতে চাইলে ফেসবুক ই-মেইলটি নিষ্ক্রিয় করে দিতে পারেন।
ফেসবুকে ঢুকে
মূল পাতায় যান। ওপরে ডান দিকে থাকা নিচের দিকে তির চিহ্ন দেওয়া আইকনে ক্লিক করে
সেটিংস অপশন নির্বাচন করুন। জেনারেল অ্যাকাউন্ট সেটিংস পেজ থেকে Email অংশের ডানে
থাকা Edit অপশনে ক্লিক
করুন। এবার ফেসবুক ই-মেইল নিষ্ক্রিয় করতে Use your Facebook email লেখা থেকে
টিক চিহ্নটি উঠিয়ে দিয়ে Save Changes বোতামে ক্লিক করুন। কাজটি
পুরোপুরি সম্পন্ন করতে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে। বক্সে নিজের
পাসওয়ার্ড দিয়ে Submit বোতামে ক্লিক করুন।
ফেসবুক
অ্যাপের মাধ্যমে মোবাইল থেকেও কাজটি করা যাবে। ফেসবুক অ্যাপটি চালু করে ওপরে ডানে
থাকা মেনু বোতামে ক্লিক করুন। সেখান থেকে নিচের দিকে এসে Account
Settings
লিংকে চাপ দিন। এবার General অংশে চাপ দিয়ে Email-এ চাপ দিন।
নিচে থাকা Use your Facebook email অংশ থেকে টিক চিহ্নটি উঠিয়ে
দিন। এভাবে ফেসবুক ই-মেইল অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে নিজের প্রাথমিক ই-মেইল
ঠিকানায় আসা অনেক অনাকাঙ্ক্ষিত বার্তা আটকাতে পারেন সহজেই।
—মঈন চৌধুরী
—মঈন চৌধুরী
Tag :
আইটি


0 Komentar untuk "ফেসবুকের ই–মেইল বার্তা আটকান"