বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

অনিদ্রা কাটাতে করণীয়

অনিদ্রা কাটাতে করণীয়
অধ্যাপক ডা. এ.কে. মঈনউদ্দীন আহম্মেদ


ঘুম বা নিদ্রা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কর্মকাণ্ডের ফাঁকে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখন সচেতন ক্রিয়া-প্রতিক্রিয়া স্তিমিত থাকে। নিষ্ক্রিয় জাগ্রত অবস্থার সঙ্গে ঘুমন্ত অবস্থার পার্থক্য হলো এ সময় উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা হ্রাস পায় এবং শীতনিদ্রা বা কোমার চেয়ে সহজেই জাগ্রত অবস্থায় ফেরত আসা যায়। ঘুম একটি জটিল প্রক্রিয়া। আমরা জীবনের এক-তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাই। ঘুমানোর কারণ সম্বন্ধে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি জানতে পারেননি এবং তা নিয়ে এখনো গবেষণা চলছে।  
Insomnia বা অনিদ্রা বলতে, প্রথম শর্ত দীর্ঘ সময় অন্ততপক্ষে এক মাস একটানা ঘুম না হলে বা এই সময়কালে সপ্তাহে ৪-৫ রাত ঘুম না হওয়া বা বার বার ঘুম ভেঙে যাওয়া বা অতৃপ্ত ঘুমকে বুঝায়। দ্বিতীয় শর্ত হলো, পরদিন অতৃপ্তি ও দুর্বল অনুভূত হওয়া। আর তৃতীয় শর্ত হলো সেই ব্যক্তির কর্মক্ষমতা ব্যাহত হওয়া/কমে যাওয়া বা কর্মদক্ষতা নিম্নগামী হওয়া। সারা পৃথিবীতে ১০ শতাংশ লোক অনিদ্রার সমস্যায় ভুগে থাকেন।   
Insomnia কে দুইটি অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশের অন্তর্ভুক্ত ব্যক্তিরা কোনো শারীরিক বা মনোরোগের বা নেশা আসক্ত ব্যক্তির একটি উপসর্গ Insomnia। উদাহরণস্বরূপ উচ্চ রক্তচাপ প্রেসার রোগীর Insomnia উপসর্গ থাকতে পারে, আবার মনোরোগ যেমন Depressive IllnessInsomnia উপসর্গ হিসেবে উপস্থাপিত হতে পারে। এমন অনেক শারীরিক ও মানসিক রোগ বা সমস্যা আছে যার উপসর্গ Insomnia বা অনিদ্রা। এই সব শারীরিক ও মানসিক রোগ আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার মাধ্যমে অনিদ্রা সম্পূর্ণরূপে দূর করা সম্ভব। দ্বিতীয় অংশের ব্যক্তিবর্গের কোনো প্রকার শারীরিক বা মানসিক রোগ বিদ্যমান নেই কিন্তু তাদের একমাত্র সমস্যা Insomnia বা অনিদ্রা। এই অংশকে Primary Insomnia বলা হয়। বর্তমানে আমাদের সমাজে এ সমস্যা আক্রান্ত ব্যক্তিরা নিকটবর্তী কোনো ওষুধের দোকান থেকে ২-৪টি ঘুমের ওষুধ কিনে সেবন করেন বা অনেক সময় কোনো চিকিৎসক গভীরভাবে খোঁজ না নিয়ে সাময়িক সমস্যা সমাধানের জন্য ওই একই রকম ২-১টি ঘুমের ওষুধ দিয়ে দেন। এখানে উল্লেখ না করলে নয় যে, দীর্ঘদিন এসব ঘুমের বড়ি সেবন করলে Dependency জন্মায় এবং এর অনেক কুফল আছে। Primary Insomnia আক্রান্ত ব্যক্তিরা বিজ্ঞানসম্মত Sleep Hygiene থেকে সুফল পেতে পারেন এবং সুন্দর ও সুস্থ জীবনের অধিকারী হতে পারেন। Sleep Hygiene বিষয়টি উপস্থাপন করা হলো :
* প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠা বা ঘুমাতে যাওয়া।
* ঘুম থেকে উঠতে বিলম্ব না করা/আমাদের প্রচলিত জ্ঞানী ব্যক্তিদের কথা- “Early to Bed, Early to Rise Makes a Man Healthy, Wealthy & Wise.”
* দিনে অধিক সময় বিছানায় না থাকা।
*Caffeine মিশ্রিত খাদ্য যেমন : কফি, চা, Nicotine, Alcohol এবং Central Nervous System উত্তেজক বর্জন করা।
* দিনে Naps না নেওয়া।
* কোলাহলমুক্ত আরামদায়ক বিছানায় ঘুমানো।
* শরীর ফিটনেসের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম করা।
* বিকাল থেকে উত্তেজনাপূর্ণ কথাবার্তা ও চিন্তা থেকে বিরত থাকা ও স্বাভাবিক চিন্তাভাবনায় প্রভাব ফেলে ও ব্যক্তিমননে উত্তেজনা সৃষ্টি করে এ ধরনের টেলিভিশন অনুষ্ঠান না দেখা।
* শয়নের আধা ঘণ্টার মধ্যে ঘুম না এলে বিছানা ত্যাগ করে ২-৪ মিনিট চলাফেরা করা ও কিছু অঙ্গ পানিতে ধৌত করা, অতঃপর বালিশ উল্টিয়ে বা বিছানার স্থান পরিবর্তন করে পুনরায় শয়ন করা।  

লেখক : মনোরোগ বিশেষজ্ঞ, ব্রেন অ্যান্ড মাইন্ড হসপিটাল (প্রা.) লি., ঢাকা।
0 Komentar untuk "অনিদ্রা কাটাতে করণীয়"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top