বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

অতিমানব সাঙ্গাকারা!

অতিমানব সাঙ্গাকারা!
অনলাইন ডেস্ক
সমকাল থেকে সংগৃহিত


বিশ্বকাপের ইতিহাসে আগের ম্যাচেই ছুঁয়েছিলেন টানা তিন সেঞ্চুরির রেকর্ড। এবার হ্যাটট্রিককে টেনে নিলেন আরও সামনে। ৩৭ বছর বয়সে এসে বিশ্বকাপে করে ফেললেন টানা চার সেঞ্চুরি। বিশ্বকাপ তো বটেই, ক্রিকেট ইতিহাসেই যা এই প্রথম।

তিনি কুমার সাঙ্গাকারা। যার নামের পাশে এখন 'অনবদ্য', 'অবিশ্বাস্য' বিষেষণ বহুল ব্যবহারে ক্লিশে।

টানা চার সেঞ্চুরির পাশাপাশি এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরিও এটি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি ছিল দুজনের। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহ'র আর ২০০৩ বিশ্বকাপে ভারতের সৌরভ গাঙ্গুলীর।

ইংল্যান্ড, বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন সেঞ্চুরি করে তাদের পাশে নাম লিখিয়েছিলেন মাত্র তিনদিন আগে।

এবার ছাড়িয়ে গেলেন সবাইকে। স্কটল্যান্ডের বিপক্ষে আজ সেঞ্চুরি করলেন ৮৬ বলে।


Tag : খেলা
0 Komentar untuk "অতিমানব সাঙ্গাকারা!"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top