বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

অপরাধীদের বিচার চাইলেন ক্ষুব্ধ নাজমা বেগম

অপরাধীদের বিচার চাইলেন ক্ষুব্ধ নাজমা বেগম
ফরহাদ উদ্দীন
বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত। সরাসরি পড়তে এখানে ক্লিক করুন।



গুলিবিদ্ধ শিশুটির কাছেই রয়েছেন এখন তার মা। গত রাতে মাগুরা থেকে ঢাকায় ছুটে এসেছেন অ্যাম্বুলেন্সে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেই শিশুটিকে এক নজর দেখলেন। হাউমাউ করে কাঁদলেন। বললেন, এটি আমার দুখের কান্না নয়। এটি খুশির কান্না। আমার মণির কাছে এসেছি। আমার অনেক আনন্দ। তবে যাদের জন্য আজ আমার শিশুর এ অবস্থা, তাদের বিচার চাই।
গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন শিশুটির বাবা-মা দুজনই। পেটে থাকা অবস্থায় গুলিবিদ্ধ কন্যাশিশুটিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছান রাত ৮টায়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন খাতায় গুলিবিদ্ধ শিশুটির নাম লেখা হয়েছে বেবি অব নাজমা বেগম। শিশুটিকে সুস্থ করে তুলতে হাসপাতাল কর্তৃপক্ষ গঠন করেছে নয় সদস্যের বোর্ড। শিশু বিভাগে ভর্তি সব শিশুর চেয়ে এই শিশুটির জন্য চিকিৎসকদের আন্তরিকতা যেন একটু বেশিই। তাই আদর করে তারা শিশুটির নাম দিয়েছেন বুলেট বেগম! ইংরেজি শব্দ বুলেট-এর বাংলা অর্থ গুলি। ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলি বলেন, ‘‘আমার জীবনে এ রকম গুলিবিদ্ধ শিশু-রোগী প্রথম। তার চিকিৎসাটাও একটু জটিল। আমরা সবাই শিশুটির দিকে একটু বেশি খেয়াল রাখছি। সবাই আদর করে তাকে বুলেট বেগম নামে ডাকছি।’’ তবে শিশুটির নাম রাখা হয়েছে কি না জানতে চাইলে মামা লাবলু বলেন, সে (শিশু) এখনো সুস্থ হয়নি। পুরোপুরি সুস্থ হয়ে উঠবে কি না তাও জানি না। তাই এখনো তার নাম রাখার বিষয়ে আমরা কিছু ভাবিনি। শিশুটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ডা. শিউলি বলেন, বুধবার রাতে শরীরে ১০২ ডিগ্রি জ্বর ছিল। গতকাল জ্বর কমে যায়। তবে তার জন্ডিস দেখা দিয়েছে। তাই তাকে ২০৫ নম্বর থেকে ২১১ নম্বর ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (এনআইসিউতে) রাখা হয়েছে। তিনি বলেন, এই বয়সে শিশুদের জন্ডিস হতে পারে। তবে তা খুব ভয়ংকর কিছু নয়। মায়ের বুকের দুধ খাওয়াতে পারলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
- See more at: http://www.bd-pratidin.com/last-page/2015/07/31/96875#sthash.v02AYVA8.dpuf



0 Komentar untuk "অপরাধীদের বিচার চাইলেন ক্ষুব্ধ নাজমা বেগম"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top