বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

শ্বাসপ্রশ্বাসের শত্রু সিওপিডি

শ্বাসপ্রশ্বাসের শত্রু সিওপিডি
অধ্যাপক ডা. এ কে এম মোস্তফা হোসেন



সিওপিডি (COPD) একটি শ্বাসকষ্টজনিত রোগ, যা বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদি অসুস্থতা (Chronic morbidity) সৃষ্টি করে এবং মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে পরিগণিত হয়ে আসছে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেই এই রোগে ভোগেন এবং কম বয়সে এই রোগে অথবা এই রোগের জটিলতায় মৃত্যুবরণ করেন। তাছাড়া অর্থনৈতিক এবং সামাজিক ক্ষতির কারণ হিসেবেও COPD উল্লেখযোগ্য। COPD রোগ আমাদের দেশের অন্যতম স্বাস্থ্য সমস্যা। চিকিৎসক এবং রোগী উভয়ের জন্য এটি চ্যালেঞ্জিং (Challenging) বিষয় এবং কখনো হতাশাজনকও বটে। কারণ বেশির ভাগ রোগী প্রাথমিক পর্যায়ে আসেন না এবং রোগের সাময়িক উপশমের পর চিকিৎসকের উপদেশ মেনে চলেন না। বাংলাদেশে এই রোগের প্রকোপ সঠিকভাবে জানা না গেলেও সীমিত গবেষণায় দেখা যায়, শতকরা ৬ ভাগ লোক এই রোগে আক্রান্ত। এটি হলো ফুসফুসের এমন একটি রোগ যেখানে শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। কাদের COPD রোগ বেশি হয় : COPD রোগের জানা কারণগুলোর মধ্যে ধূমপান প্রধান। সাধারণত যে যত দীর্ঘ সময় ধূমপান করবে তার COPD হওয়ার সম্ভাবনা তত বেশি।* কর্মক্ষেত্রে জৈব-অজৈব ধূলিকণা বেশি হলে।* রান্নার কাজে জ্বালানি হিসেবে যারা কাঠ, শুকনো খড় ইত্যাদি ব্যবহার করেন। সঠিক চিকিৎসা না নিলে শ্বাসকষ্ট দিন দিন বাড়তে থাকে ও দুর্ভোগ বাড়ে।
রোগের লক্ষণ : শ্বাসকষ্ট ও কাশি COPD রোগের প্রধান লক্ষণ। শ্বাসকষ্ট সাধারণত কমবেশি সার্বক্ষণিক বিদ্যমান থাকে এবং চলাফেরায় বা কাজ কর্মে বৃদ্ধি পায়। সঠিক চিকিৎসা না নিলে শ্বাসকষ্ট দিন দিন বাড়তে থাকে। কাশির সঙ্গে কফ (Sputum) থাকতে পারে এবং কোনো কোনো সময় শ্বাসকষ্ট, কাশি এবং কফের পরিমাণ বেড়ে যেতে পারে।
রোগ নির্ণয় : COPD নিশ্চিত হওয়ার জন্য Spirometry পরীক্ষা করা যেতে পারে। তাছাড়া ফুসফুসের অন্য সমস্যা আছে কি না জানার জন্য প্রাথমিকভাবে বুকের X-Ray করা প্রয়োজন। Spirometry পরীক্ষার মাধ্যমে রোগনির্ণয় ছাড়াও রোগের তীব্রতা পরিমাপ করা যায়, যা সঠিক চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ।
প্রাথমিক অবস্থা থেকেই চিকিৎসা নেওয়া উত্তম। প্রতিকার নয় প্রতিরোধ সর্বদা উত্তম।
লেখক: বক্ষব্যধি ও অ্যাজমা বিশেষজ্ঞ, ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা।


0 Komentar untuk "শ্বাসপ্রশ্বাসের শত্রু সিওপিডি"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top