বিশ্ব
অটিজম সচেতনতা দিবস কাল
অটিজম নির্ণয়ে দ্রুততা জরুরি
ডা. মো. আজিজুল ইসলাম
বিশ্ব অটিজম সচেতনতা দিবস কাল। বিশ্বের অন্যান্য দেশের মতো
বাংলাদেশেও পালিত হবে এ দিনটি।
অটিজম নিয়ে ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি আমাকে উৎসাহিত করে। অনেকের
মাঝেই এ সচেতনতা গড়ে উঠতে দেখে আমি আশান্বিত হই। বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অটিজম
শিশুদের দেখি, পরামর্শ দেই, ক্ষেত্রবিশেষে মেডিসিন প্রেসক্রাইব করি। তবে সব কিছুর
উপরে প্রয়োজন সূচনালগ্নে (Early) কম বয়সে অটিজম নির্ণয় করা। যত তাড়াতাড়ি অটিজম
নির্ণয় করা যাবে নিরাময়ের জন্য কাজ করা তত সহজ এবং ফলাফল আশাপ্রদ হবে। ২. অটিজমে
ভোগা শিশুদের মূলত তিনটি ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। সেগুলো হলো- ক. শিশুর সামাজিক
সম্পর্ক স্থাপনে অক্ষমতা (Impairment in social interaction), খ. কথা বা অন্য যে কোনো ধরনের যোগাযোগ ব্যাহত
হওয়া (Impairment in verbal
& non verbal communication)
গ. একই ধরনের এবং সীমিত ধরনের আচার-আচরণে সীমাবদ্ধতা ও সন্তুষ্টি (Restricted and
repetitive pattern of behaviour & interest), ৩. আমাদের মনে রাখতে হবে অটিজম সাধারণত তিন বছরের আগে শুরু হয়।
কোনো কোনো ক্ষেত্রে শিশুদের মধ্যে এর লক্ষণ / নিদর্শন কয়েক মাসের মধ্যেই দেখা দিতে
পারে। তবে কারও কারও মাঝে ২৪ মাস বা দুই বছরের আগে লক্ষণ সুস্পষ্ট হয় না। কোনো
কোনো শিশু ১৮ থেকে ২৪ মাস সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠলেও পরবর্তীতে নতুন কোনো
দক্ষতা/স্কিল অর্জন করে না বরং অর্জিত দক্ষতা হারিয়ে ফেলে। ৪. পিতা-মাতা সচেতন
হলে, গভীরভাবে পর্যবেক্ষণ করলে শিশুর অটিজম বিষয়টি সূচনাতেই নির্ণয় করতে সক্ষম
হবেন। সূচনার লক্ষণ (Red flag sign/ Early warning) হলো- ক. ছয় মাসেও শিশু মুচকি/কলকলিয়ে হাসে না। আবেগ/উষ্ণতা। আদর
অনুভব করে না। খ. ১২ মাসেও বু বু /বাবলিং জাতীয় শব্দ করে না। গ. ১২ মাসেও নাম ধরে
ডাকার পরও শিশু সাড়া দেয় না। ঘ. ১৪ মাসেও আগ্রহ নিয়ে কোনো বস্তু নির্দেশ করে না।
ঙ. ১৬ মাসেও কোনো শব্দ/কথা উচ্চারণ করে না। চ. ১৮ মাসেও কল্পনা/ভান করে কোনো খেলা
খেলে না। ছ. চোখে চোখ রাখে না, চোখ রাখা এড়িয়ে একা থাকে। জ. একই শব্দ বার বার
উচ্চারণ করে। ঝ. একই কাজ একই ধরনে বার বার করে। করতে চায়। ঞ. বার বার হাত দিয়ে
ঝাপটানো, পত পত শব্দ করা, ঘন ঘন শরীর দোলানো, বৃত্তাকারে ঘোরা। ট. শিশুর শব্দ,
গন্ধ, স্বাদ, চাওয়া ইত্যাদি অনুভূতিগুলো ভিন্ন প্রকৃতির। ঠ. সামান্য কোনো
পরিবর্তনে মন খারাপ করে। ড. শিশুর অর্জিত কথা, উচ্চারণ, দক্ষতা থেমে যাওয়া/ হারিয়ে
ফেলা। ৫. অটিজম একটি মানসিক বিকাশজনিত সমস্যা। এতে সাধারণত ব্রেইনের গঠনগত কোনো
অসুবিধা বা ত্রুটি থাকে না। ব্রেইনের বিভিন্ন ফ্যাকাল্টির বিকাশের জন্য সূচনাতেই
কার্যকরী প্রশিক্ষণ ঘরে বা প্রয়োজনে বিশেষ স্কুলে শুরু করতে হবে।
লেখক : উপদেষ্টা
ও অধ্যাপক, মনোরোগ বিভাগ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা।
01.04.2015
Tag :
স্বাস্থ্য



0 Komentar untuk "অটিজম নির্ণয়ে দ্রুততা জরুরি"