আজ মণিপুরীদের নববর্ষ
উৎপল
সিংহ : শুভ নববর্ষ। আজ
মণিপুরী নববর্ষ ‘চৈরাউবা’। মণিপুরী সন ‘মালিয়াকুম’-এর ৩৪১৩তম বর্ষ শুরু হবে আজ। চান্দ্র সন হওয়ায় তিথির বিচারে এই
দিন নির্ধারিত হয় বিধায় মণিপুরী নববর্ষের সূচনাদিন প্রতি বছরই পরিবর্তিত হয়। গত
বছর মণিপুরী নববর্ষ পালিত হয়েছিল ৩১ মার্চ তারিখে আর এবছর পালিত হচ্ছে আজ
(শনিবার) ২১ মার্চ তারিখে। মণিপুরী রাজা পাখংবা’র (৩৩ খ্রি.) সময়কাল থেকে চৈরাউবা পালনের সূচনা
হলেও আনুষ্ঠানিকভাবে এই উৎসবটি প্রথম পালিত হয় রাজা নাওফংবার রাজত্বকালে ৪৩৯
খ্রিস্টাব্দে। সেই হিসাবে এবছর এই উৎসব পালনের ১৫৭৭ বৎসর পূর্ণ হলো। বাংলাদেশে
এবার এই উৎসবটি পালিত হচ্ছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের
ইতিহাসখ্যাত ভানুবিল মাঝেরগাঁও গ্রামে। সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে নানা
অনুষ্ঠানমালায় সাজানো বর্ণাঢ্য এই উৎসবের কর্মসূচি।
মণিপুরী নববর্ষ উৎসব ৩৪১৩
অনুষ্ঠান সূচি:
২১ মার্চ ২০১৫, শনিবার
সকাল ০৯:৩০ মি: > আনুষ্ঠানিক উদ্বোধন এবং ঐতিহ্যবাহী পোশাক ও
উপকরণ নিয়ে বর্ণাঢ্য র্যালী
সকাল ১১:০০ মি > যুবক-যুবতীদের অংশগ্রহণে মণিপুরীদের ঐতিহ্যবাহী “কাং খেলা”
সকাল ১১:৩০ মি > রশি টানাটানি
দুপুর ১২:৩০ মি > শারোয় খাঙবা (বনদেবতা পূজা)
দুপুর ০১:০০ মি > উপস্থিত ভক্ত ও সুধীমন্ডলীর মধ্যে প্রসাদ বিতরণ
বিকেল ২:৩০ মি > মণিপুরী নারী ও পুরুষের যৌথ অংশগ্রহণে
ঐতিহ্যবাহী ‘লিকোন শান্নবা’ (কড়ি খেলা)
বিকেল ০৪:০০ মি > সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যা ০৬:০০ মি > আলোচনা সভা
রাত্রি ০৭:৩০ মি > মণিপুরী যুবক-যুবতীদের অংশগ্রহণে ‘থাবল চোংবা’ নৃত্য
স্থান : ভানুবিল মাঝেরগাঁও, আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার।
See
More:
Tag :
মনিপুরী



0 Komentar untuk "আজ মণিপুরীদের নববর্ষ"