বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

অভিজিৎ হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

অভিজিৎ হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন
আ স ম মাসুম, যুক্তরাজ্য :
বাংলাদেশ প্রতিদিন থেকে সংগৃহিত



মুক্তচিন্তা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখো। সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, হত্যা ও পেট্রোল বোমা নির্ভর রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে সমবেত হয়েছেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা।
বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে মধ্যযুগীয় কায়দায় বর্বর হত্যার প্রতিবাদে লন্ডনস্থ সকল প্রগতিবাদী মুক্তচিন্তা, অসামপ্রদায়িক এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষদেও দেশে বিদেশে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউকে অল পার্টি এলায়েন্স এগেইনেস্ট টেররিজম এন্ড ভায়োলেন্স ইন বাংলাদেশ।
বিকেল ৩টায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে যোগ দেওয়া মানুষজন প্রতিক্রিয়াশীল দেশদ্রোহী ষড়যন্ত্র কারী, মৌলবাদী রাজাকার, জঙ্গী এবং তাদের মদদ দাতাদের বিরুদ্ধে দেশে বিদেশে দূর্বার প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। অভিজিৎ রায়ের হত্যাকারী, তাদের আশ্রয়দাতা ও হত্যার হুমকিদাতা সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি ও বাংলাদেশে মৌলবাদী রাজনীতি বন্ধের দাবি উঠে সমাবেশে।
সমাবেশে যোগ দিয়েছেন লেখিকা লিসা গাজী ও শিল্পী সোহিনী আলম। প্রতিক্রিয়ায় দু'জনেই বললেন, লন্ডনসহ ব্রিটেনের নানা শহর থেকে প্রবাসী বাঙালিরা সমবেত হয়েছেন অভিজিৎ হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানার্তে৷ বাংলাদেশে অব্যাহতভাবে মৌলবাদীদের উত্থানের ফলে প্রগতিশীল আন্দোলন ও মুক্তিবুদ্ধি চর্চা হুমকির মুখে পড়েছে বলে আমরা আশঙ্কা ও উৎকন্ঠা প্রকাশ করছি।
অল পার্টি এলায়েন্স এগেইনেস্ট টেররিজম এন্ড ভায়োলেন্স ইন বাংলাদেশ এর পক্ষে মানব বন্ধনের সমন্বয়ক ও ব্লগার  সুশান্ত দাস গুপ্ত বলেন 'মুক্তমনা লেখক অভিজিৎকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থী জঙ্গিবাদের শিকড় ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বারবার একই ঘটনার পরও বিচার না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করতে হবে।

মানব বন্ধন শেষে অল পার্টি এলায়েন্স এগেইনেস্ট টেররিজম এন্ড ভায়োলেন্স ইন বাংলাদেশ এর মুখ পাত্র সৈয়দ সাজিদুর রহমানের ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্রেটেজি ফোরাম, উদীচী ইউকে, জাসদ, বাসদ, ন্যাপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ।
0 Komentar untuk "অভিজিৎ হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top