বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

নেটের গতি বাড়িয়ে নিন

নেটের গতি বাড়িয়ে নিন

আপডেট: ০০:০১, জানুয়ারি ২৮, ২০১৫

প্রযুক্তিগত নানা কারণে ইন্টারনেট সংযোগের গতি ধীর হয়ে যেতে পারে। মানে যেটুকু গতি পাওয়ার কথা, তা পাওয়া যায় না। অনেক সময় বোঝাও যায় না সমস্যাটা কোথায়কম্পিউটারে, নাকি সংযোগে? কয়েক ধাপে ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিলে গতিকে কিছুটা দ্রুত করা যায়।

ইন্টারনেট সংযোগ পরীক্ষা
আপনার ইন্টারনেট সংযোগ ঠিকঠাক চলছে কি না, সেটি সহজেই পরীক্ষা করে নিতে পারেন। এ জন্য
www.speedtest.net ঠিকানার ওয়েবসাইট ঢুকে Begin Test-এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরীক্ষার পর জানা যাবে গতি কতটা রয়েছে।

কম্পিউটারে ভাইরাস স্ক্যান: কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে কাজের ক্ষতির সঙ্গে সঙ্গে ইন্টারনেট সংযোগের গতিও কমিয়ে দিতে পারে। তাই ভালো এবং নিবন্ধিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে কম্পিউটার স্ক্যান করে নিন।

স্বয়ংক্রিয় হালনাগাদ বন্ধ
কম্পিউটারে উইন্ডোজ এবং অন্য অনেক প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ (আপডেট) হয়ে যায়। এটি বন্ধ করতে না পারলে কখনো কখনো অযথা ইন্টারনেট খরচ হতে থাকে। উইন্ডোজ ৭-এর জন্য
Control Panel-এ গিয়ে Windows Update-এ ক্লিক করুন। এটি খুললে বাম পাশের তালিকা থেকে Change Settings-এ ক্লিক করুন। এখানে Important updates-Never check for updates (not recommended) নির্বাচন করে দিন। নিচের টিক দেওয়া বাকি অপশনের টিক চিহ্ন তুলে দিয়ে OK বোতাম চাপুন।

টুলবার ও এক্সটেনশন বন্ধ রাখুন
অনেক সময় ওয়েবসাইট দেখার সফটওয়্যারের (ব্রাউজার) অপ্রয়োজনীয় কিছু টুলবার এবং এক্সটেনশন যুক্ত হয়ে যায়। এর মধ্যে
Ask Toolbar, iLivid ইত্যাদি টুলবার ও এক্সটেনশন যুক্ত হলে বিড়ম্বনার শিকার হতে হয়। এগুলো সরিয়ে (রিমুভ/আনইনস্টল) ফেললে ইন্টারনেট বিড়ম্বনায় আর পড়বেন না।


ব্যান্ডউইডথ বাড়িয়ে নিন
উইন্ডোজ কম্পিউটারের জন্য কিছু ব্যান্ডউইডথ নির্দিষ্ট করে রাখে। এটি বন্ধ করে নিলে ইন্টারনেট সংযোগের গতি কিছুটা বেড়ে যাবে। এ জন্য উইন্ডোজ ৭-এর
Start Menu থেকে Run প্রোগ্রাম চালু করুন। এখানে gpedit.msc লিখে এন্টার করুন। গ্রুপ পলিসি এডিটর খুলে গেলে বাম পাশের Computer Configuration থেকে Administrative Templates-এ গিয়ে Network-এ ক্লিক করুন। এবার তালিকায় থাকা QoS Packet Scheduler-এ দুই ক্লিক করে খুলে নিন। এখানে Limit reservable bandwidth-এ দুই ক্লিক করে খুলে Enabled-এ টিক দিয়ে দিন। এবার Bandwidth limit (%) ঘরে ০ (শূন্য) লিখে ওকে করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করে নিয়ে ব্যবহার করতে থাকুন।
মো. রাকিবুল হাসান
Tag : আইটি
0 Komentar untuk "নেটের গতি বাড়িয়ে নিন"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top