বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

ইন্টারনেটের গতির শীর্ষে দক্ষিণ কোরিয়া

ইন্টারনেটের গতির শীর্ষে দক্ষিণ কোরিয়া
নিজস্ব প্রতিবেদক


ইন্টারনেট গতির দিক থেকে বিশ্বের ১ নম্বর দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে গড়ে ২২.২ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। দ্বিতীয় স্থানে রয়েছে হংকং। গড়ে ১৬.৮ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করে হংকংবাসী। ১৫.২ এমবিপিএস গতির ইন্টারনেট নিয়ে জাপান রয়েছে তৃতীয় অবস্থানে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আকামাইয়ের ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের 'দ্য স্টেট অব দ্য ইন্টারনেট' প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে সুইডেন। দেশটিতে ১৪.৬ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মেলে। ১৪.৫ এমবিপিএস গতি নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। তালিকায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা না হলেও ১১৬তম স্থানে রয়েছে ভারত। দেশটিতে ২ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়।
- See more at:
http://www.kalerkantho.com/print-edition/tech-everyday/2015/03/31/204690#sthash.NXQSjbwS.dpuf
Tag : আইটি
0 Komentar untuk "ইন্টারনেটের গতির শীর্ষে দক্ষিণ কোরিয়া"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top