বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

৩ টি উপায়ে দূর করুন পায়ের নখের ফাঙ্গাস

৩ টি উপায়ে দূর করুন পায়ের নখের ফাঙ্গাস
অনলাইন ডেস্ক:
  


পায়ের নখের যত্ন আমরা খুব কমই নিই। কিন্তু খুব সহজেই ফাঙ্গাসের আক্রমণের শিকার হয় এই নখ। কারণ ধুলোবালির খুব কাছাকাছি থাকে পায়ের নখ। এ ছাড়া যারা বন্ধ জুতো পড়েন এবং পায়ে ঘামের সমস্যা রয়েছে তারাও এই নখের ফাঙ্গাসের সমস্যায় ভুগে থাকেন। এটি খুবই বিরক্তিকর একটি সমস্যা।
এতে নখের আকৃতি অনেক বেশি বড় হয়ে যায় এবং  হলদেটে আকার ধারণ করে। যা দেখতে বিশ্রী লাগে। এই সমস্যা সমাধানের ৩ টি সহজ উপায় রয়েছে। ঘরে বসেই এই পদ্ধতিগুলোর মাধ্যমে পায়ের নখের ফাঙ্গাস সমস্যা দূর করে দিতে পারেন।

১) বেকিং সোডার ব্যবহার
কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি ফাঙ্গাস আক্রান্ত নখের উপর শুকিয়ে যাওয়া পর্যন্ত লাগিয়ে রাখুন। এভাবে দিনে দুই থেকে তিন বার করুন। যতোদিন পর্যন্ত ফাঙ্গাস দূর না হয়। এ ছাড়া জুতোর ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিতে পারেন। বেকিং সোডার অ্যাল্কালাইন ফাঙ্গাসের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী।

২) হলুদের ব্যবহার
অলিভ অয়েল বা আমন্ড অয়েলে খানিকটা কাঁচা হলদু কুচি করে কেটে জ্বাল দিয়ে ছেঁকে হলুদের তেল তৈরি করে নিন। এবার এই হলুদের ১ টেবিল চামচ তেলের সাথে ৩ টেবিল চামচ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি পায়ের ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। দিনে তিন বার ব্যবহার করুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফাঙ্গাস ধ্বংস করবে। এর সাথে দিনে ৩০০ মিলিগ্রাম কাঁচা হলুদ খেলে ভালো ফলাফল পাবেন।

৩) ভিক্সের ব্যবহার
সবচেয়ে সহজ উপায়ে ফাঙ্গাস তাড়ানোর একটি উপায় হচ্ছে ভিক্স ভ্যাপোরাবের ব্যবহার। সর্দি, মাথাব্যথার কারণে অনেকেই এই মলমটি ব্যবহার করেন। এটি ফাঙ্গাস তাড়াতে বেশ সহায়ক। প্রতিদিন দুবার শুধুমাত্র ভিক্স ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। একটি ব্যান্ডএইড দিয়ে নখটি ঢেকে রাখুন।
হয়ে গেল সমস্যার সমাধান।
- See more at:

http://www.bd-pratidin.com/life.../2015/03/18/69322#sthash.Lazriz73.dpuf
0 Komentar untuk "৩ টি উপায়ে দূর করুন পায়ের নখের ফাঙ্গাস"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top