বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

লারাও বলেছেন রোহিত, রায়না আউট ছিল

লারাও বলেছেন রোহিত, রায়না আউট ছিল
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশের বোলাররা যখন নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চেপে ধরেছিল, তখন সুরেশ রায়নার ব্যাটেই শৃঙ্খল ভাঙে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুজনের ব্যাটেই ভারত পায় তিন শ ছাড়ানো রানের বড় পুঁজি, যা মেলবোর্নে বলতে গেলে অনতিক্রম্য। মাঠে বসে খেলা দেখা ব্রায়ান লারাও মনে করেন অনেক আগেই আউট ছিলেন রায়না ও রোহিত, যে দুটো সিদ্ধান্ত গেছে বাংলাদেশের বিপক্ষে।
স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকক্ষে বসে রায়নাকে মাশরাফির বলে এলবিডাব্লিউর হাত থেকে বেঁচে যেতে দেখে লারা স্বগতোক্তির মতো বলেন, 'এটা আউট দিল না?' পাশে বসা অস্ট্রেলিয়ার নির্বাচক ও সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহও বলেন, 'এটা অবিশ্বাস্য সিদ্ধান্ত।' ম্যাচের মধ্যিখানে, নৈশ ভোজের বিরতিতে লারা সাংবাদিকদের বলেন, 'একটা নয়, দুটো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে। এবং এ জন্য বাংলাদেশকে অবশ্যই ভুগতে হলো।'
৯০ রান করা রোহিত ক্যাচ দিয়েও বেঁচে যান আম্পায়ার আলিম দারের বিতর্কিত নো বলের সিদ্ধান্তের কারণে। কোমরের নিচের বলকে নো ডাকতে দেখে অবাক লারা, 'জঘন্য সিদ্ধান্ত...এটা কী করে নো বল হয়।' জীবন পাওয়া রোহিত ও রায়নার ইনিংসটাই ভারতের স্কোরবোর্ডকে করেছে স্বাস্থ্যবান, তাই ভারতের ব্যাটিং শেষে বাংলাদেশের হারের শঙ্কাই প্রকাশ করেছিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি, 'ওই অবস্থা (২৫ ওভারে ২ উইকেটে ৯৯) থেকে ভারতের ৩০২ রানে পৌঁছানোর ব্যাপারটা একেবারেই অবিশ্বাস্য। মনে হয় না ৩০২ তাড়া করে বাংলাদেশ জিততে পারবে।' দুটো আম্পায়ারিং সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটারদের খেলাতেও বেশ গলদ খুঁজে পেয়েছেন লারা। তিনি মনে করেন ক্যাচ ফেলা, ওভার থ্রো, খুচরো রান দেওয়াতে বাংলাদেশ কোনো কার্পণ্য না করাতেই সংগ্রহটা বেড়েছে ভারতের। আর এসব ভুলের জন্য দায়ী অনভিজ্ঞতা ও অনভ্যস্ততা, 'অভিজ্ঞতায় মার খেয়েছে বাংলাদেশ। এত বড় মাঠে, মাঝেমধ্যে না খেললে, এমসিজির খোঁজখাঁজ বোঝা কঠিন। তবে মানতেই হবে বাংলাদেশ কিন্তু আশাতীত উন্নতি করেছে, বিশেষ করে ওদের বোলিং বিভাগে।'
- See more at:

http://www.kalerkantho.com/print-edition/first-page/2015/03/21/201125#sthash.nnBQ1aKI.dpuf
Tag : খেলা
0 Komentar untuk "লারাও বলেছেন রোহিত, রায়না আউট ছিল"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top